বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রাবি অধ্যাপক আনোয়ার উল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার উল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (১৭ জুন) বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, অধ্যাপক আনোয়ার উল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে প্রতিষ্ঠালগ্নে শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভাগের সভাপতি, বিজ্ঞান অনুষদের ডীন ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করা সহ তিনি বাংলাদেশ ফার্মাসিটিক্যাল সোসাইটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়া মৃত্যুর আগ পর্যন্ত ঢাকাস্থ বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এ অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক আনোয়ার উল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুবৎসল ছিলেন তিনি। বিজ্ঞানে তার অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, দেশের মানুষের জন্য তার আরো বহু কিছু করার ছিল। কিস্তু দুর্ভাগ্যবশত আমাদের একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো। দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারালো, যার স্থান সহজে পূরণ হওয়ার নয়। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ