শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

যারা অন্য ধর্মকে গালি দেয়, তাদের মাথা ডাস্টবিন : মমতা ব্যানার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো ব্যক্তি বা দলের নাম না করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে গালিগালাজ করবেন, তা হতে পারে না। যারা এটা করেন, তাদের মাথা ডাস্টবিন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি সাংসদ ও দলটির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভারতের দক্ষিণেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে মমতা স্পষ্ট করে জানান, দাঙ্গাহাঙ্গামা কখনো কোনো ধর্মের লোক করেন না। সেটা করে কিছু লোভী নেতা।

তিনি আরও বলেছেন, যারা নেগেটিভ লোক, তারা সারাক্ষণ কুচুটেপনা করছে। আমি ওদের দোষ দিই না। মস্তিষ্ক থেকে চিন্তা হৃদয়ে গিয়ে মানবিকতার জন্ম দেয়। ওদের সেই হৃদয় বন্ধ। আর ওদের মস্তিষ্ক ডাস্টবিনে পরিণত হয়েছে। সেখানে সব খারাপ জিনিস ফেলে দিচ্ছে। যে-কুৎসা, অপপ্রচার করছে, তা আসছে ওই ডাস্টবিন থেকে।

তিনি আরও বলেন, যে-মস্তিষ্ক ও যে-হৃদয়ে মানবিকতা নেই, সেটা মরুভূমি। যারা মেরুকরণ করছেন, তাদের বলি- আসুন রামকৃষ্ণদেবকে পড়ি, জানি। শুধু উল্টোপাল্টা বললেই হবে? সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ