শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বিশ্বনবীর অবমাননা : ভারতের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বেয়াদবির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন)  অবমাননাকর মন্তব্যের নিন্দা জানায় দেশটি। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজেপির দুই নেতার করা আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাচ্ছি ।’

তিনি আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা-সহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেসব বিষয়ে আমরা ভারত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিতভাবে সংশ্লিষ্ট রয়েছি এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারতকে আমরা উৎসাহিত করছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ১৯৯০ এর দশকের শেষের দিক থেকে ভারতের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বিশ্বাস করে যে, বিশ্বের এই দু’টি বৃহত্তম গণতন্ত্রের অভিন্ন স্বার্থ রয়েছে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই দেশ দু’টির স্বার্থ একই।

তবে এরপরও অবশ্য ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ