বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশের প্রথম নারী অর্থ সচিব হলেন ফাতিমা ইয়াসমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।

এদিকে অর্থ মন্ত্রণালয় সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। ফলে এ অর্থ সচিবের পদ শূন্য হওয়ায় এ পদে ফাতিমা ইয়াসমিনকে নিয়োগ দেওয়া হয়।

ফাতিমা ইয়াসমিন বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অর্থ সচিবের পদে নিয়োগ পাওয়ায় ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা ফাতিমা ১৯৯১ সালের বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসেবে যোগ দেন ফাতিমা।

এই দায়িত্ব আসার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন। এর আগে ইআরডিতে থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন ফাতিমা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ