বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কুমিল্লা সিটি নির্বাচন স্বচ্ছ হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন-কুসিক নির্বাচন স্বচ্ছ হয়েছে।

আজ (১৬ জুন) বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফের প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দিন পর আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন। সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থীরা বলেছে স্বচ্ছ নির্বাচন হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর ওপর নজরদারি বেশি করেছে।

স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি, অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না। তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন। আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ৬ হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে হবে। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ