শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইহু*দিবাদী ইস’রাইলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূতকে নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে রাশিয়া।

ইহুদিবাদী ইসরাইল গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।এর ফলে বিমানবন্দরটির দু’টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভ সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিরও অবসান কামনা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ