সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শিরিনকে ই*সরায়েলি স*ন্ত্রাসীই হত্যা করেছে: ওয়াশিংটন পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে কর্মরত আলজাজিরার সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরাইলের এক সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদনে বলেছে।

ওয়াশিংটন পোস্ট রোববার তাদের এই প্রতিবেদন প্রকাশ করেছে। বহুসংখ্যক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, বিভিন্ন রকমের ভিডিও পর্যালোচনা, বন্দুকের গুলির শব্দের নানা আঙ্গিকে বিশ্লেষণ এবং দুবার ঘটনাস্থল পরিদর্শন থেকে পাওয়া তথ্যচিত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

গত ১১ মে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পের সামনে সাংবাদিক আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়।

তার মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের সময় একজন স্নাইপার শিরিনের কাছ থেকে ১৮৩ মিটার দূরে অবস্থান করছিলেন, যেখানে ইসরাইলের সেনারা একটি গাড়ি বহর মোতায়েন করেছিল।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে ফিলিস্তিনি বন্দুকধারীদের ছোড়া গুলিতে সাংবাদিক শিরিন নিহত হয়েছেন।

কিন্তু ওয়াশিংটন পোস্টের এই তদন্ত প্রতিবেদন বলছে, ইসরাইল তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ