সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শাহবাজ ও তার ছেলের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি : পাকিস্তানের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। সোমবার তাদের বিরুদ্ধে থাকা ১৬ বিলিয়ন রুপির মানি লন্ডারিং মামলার শুনানিতে এই কথা বলেছে আদালত।

লিখিত নির্দেশনায় উচ্চ আদালত ওই মামলায় তাদের আগাম জামিন দিয়ে বলেছে, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) মামলায় জামিন পাওয়ার পরও ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজাকে গ্রেপ্তার করতে চায়। আর এর থেকেই প্রমাণ হয় যে, এফআইএ’র উদ্দেশ্য সৎ ছিল না। সোমবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি।

গত সপ্তাহে এই বিশেষ আদালতে এফআইএ’র দায়ের করা এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাদের আগাম জানিন মঞ্জুর করা হয়।

আদালতের নির্দেশনায় আরও বলা হয়, উপহার গ্রহণ, দুর্নীতির চর্চা, ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন এবং কমিশন খাওয়ার অভিযোগের ব্যাপারে যেহেতু পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই বিচার চলাকালীন আরও প্রমাণাদি দরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ