বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মোবাইলে ব্যস্ত মা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন হাওলাদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে জুরাইন মেডিকেল রোড এলাকার ভাড়া বাসায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময়ে শিশুটির মা বাসাতেই ছিলেন। তিনি তখন এক স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময়ে শিশু ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সোয়া ১০টার দিকে ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইয়াছিনের মা নাদিয়া আক্তার কাঁদতে কাঁদতে বলেন, তিনি বোনের সঙ্গে অন্য কক্ষে মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন অসাবধানতা ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি সতর্ক থাকলে হয়তো ছেলেকে এভাবে হারাতে হতো না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বজনেরা জানান, ইয়াছিনের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার আলীপুর গ্রামে। সে বাবা-মায়ের সঙ্গে কদমতলীতে ভাড়া বাসায় থাকতো। বাবা আলম হাওলাদার পেশায় ভ্যানগাড়ি চালক। মা নাদিয়া একটি কারখানায় কাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ