সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নবি সা. অবমাননা: আরব বিশ্ব, পাকিস্তান, আফগানিস্তানের পর ভারতকে সতর্ক করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূপুর শর্মা-নবীন জিন্দলদের বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তি বাড়ছে ভারতের। আরব দুনিয়া, পাকিস্তান, আফগানিস্তানের পর এ বার চীন সরকারও নয়াদিল্লিকে সহিষ্ণুতার পাঠ দিতে সক্রিয় হল।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার সে দেশের সরকারি সংবাদমাধ্যমকে বলেন, বিজেপি নেতাদের মন্তব্যের কারণেই ভারতে বিক্ষোভের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চীন সফরের একদিন পরেই এমন মন্তব্য করলেন ওয়াং।

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম নির্যাতন বাড়ছে ভারতে। সরকারী পৃষ্ঠপোষকতায় ছড়ানো হচ্ছে ইসলাম-বিদ্বেষ। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুরের মন্তব্যের পরে কানপুরে বিক্ষোভ হয়। নবীনের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। দু’জনকেই দল থেকে সাসপেন্ড করেছেন বিজেপি নেতৃত্ব।

কাতার, ইরান, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত-সহ ইসলামি দুনিয়ার একাধিক দেশ এ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের কাছে আপত্তি জানানোয় চাপে পড়েছে মোদী সরকার। পাকিস্তান, আফগানিস্তানের পর এবার চীনও ভারতের নিন্দা জানিয়েছে। সূত্র: টাইমস নাউ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ