বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হলো বাংলা ভাষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে জাতিসংঘের সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

সাধারণ অধিবেশনের ৭৬তম সভায় গত শুক্রবার বহু ভাষার প্রচলনের ওপর ভারত, অ্যান্ডোরা ও কলাম্বিয়ার উপস্থাপিত একটি প্রস্তাব পাস হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট তাদের প্রতিবেদনে আজ মঙ্গলবার এসব তথ্য জানায়।

জাতিসংঘের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে, ওই প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও এখন থেকে জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য দেওয়া হবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা ছয়টি হচ্ছে ইংরেজি, রাশিয়ান, স্প্যানিশ, চীনা, আরবি ও ফ্রেঞ্চ।

জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেছেন, ‘এখন থেকে হিন্দি, বাংলা ও উর্দু ভাষায়ও জাতিসংঘ তাদের প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ