সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘অগ্নিপথ’ নামের নতুন সশস্ত্র বাহিনী নামালো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন ওই সশস্ত্র বাহিনীর নাম দেয়া হবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবির নামে- ‘অগ্নিপথ’। মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করেছেন তিন সেনাবাহিনীর প্রধান।

ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প সম্পর্কে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেন, ‘এই সিদ্ধান্ত ঐতিহাসিক।’ দু’ সপ্তাহ আগেই এই প্রকল্পের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তিন বাহিনীর প্রধান।

আজ মঙ্গলবার এই প্রকল্পের নাম প্রকাশ্যে এলো। নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পে সেনা জওয়ানদের বাহিনীতে নিয়োগ করা হবে চার বছরের জন্য। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী ৪৫ হাজার ভারতীয় এই প্রকল্পের অধীনে কাজের সুযোগ পাবেন ভারতীয় সেনাবাহিনীতে।

সেনাবাহিনীতে চার বছরের মেয়াদে ছয় মাসের প্রশিক্ষণ পাবেন এই সেনা জওয়ানরা। তাদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন এবং অন্যান্য ভাতা দেয়া হবে। সূত্রের খবর, এই প্রকল্পটি উচ্চস্তরের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। এমনকি এই প্রকল্প সেনাবাহিনীর দেশভক্তি এবং পেশাদারিত্বে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ