শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আফগানিস্তানে একসাথে ৭০ জোড়া তরুণ-তরুণীর শরিয়াহ সম্মত বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একসাথে ৭০ জোড়া তরুণ-তরুণীর শরিয়াহ সম্মত পদ্ধতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার একটি সম্মিলিত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, তালেবান যোদ্ধাদের নিরাপত্তায় অনুষ্ঠিত ওই বিয়ে অনুষ্ঠানে কয়েক শ’ অতিথি উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে আফগান সমাজে এটিই সবচেয়ে বড় বিবাহ অনুষ্ঠান।

এএফপির বরাতে জিও নিউজ দাবি করে-দেশটিতে বিয়ের খরচাদি একটু বেশি। কিন্তু এই সম্মিলিত বিয়েতে বরদের খরচ অনেক কম হয়েছে।

আব্দুল্লাহ নামে এক বর জানান, তিনি বিয়ের জন্য আট বছর অপেক্ষা করেছেন। তার কাছে বিয়ের করার মতো অর্থ ছিল না। তাই এই সম্মিলিত আসরে বিয়ে করছেন তিনি।

বিয়েতে বরদের পরনে সাদা সেলোয়ার-কামিজের সাথে মাথায় ছিল ঐতিহ্যবাহী আফগানি টুপি। আর কনেরা পরেছিলেন সাদা গাউনের ওপর মোটা সবুজ চাদর। বরেরা আর কনেরা ছিলেন আলাদা আলাদা জায়গায়।

তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে বিয়েতে অতিরিক্ত খরচ ও অপচয় অপছন্দ করা হয়। সোমবারের এই অনুষ্ঠানে নাচ-গান ও বাজনা-বাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বিয়ের অনুষ্ঠান প্রাণবন্ত হয় ঐতিহ্যবাহী বক্তৃতা আর শের-কবিতা আবৃত্তিতে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ