সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মহানবীকে অবমাননায় বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠাবে কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত। এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।

একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।

কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।

এই বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি কেউ আছেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতা অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।

পশ্চিম এশিয়াসহ ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে।

পরে অবমাননাকর বক্তব্যের জন্য দুই নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। নবীন জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ