শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

স্কুলে আসছে ডিজিটাল হাজিরা, ছাত্রছাত্রী না এলে মেসেজ যাবে পিতা-মাতার কাছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। কোনো ছাত্র-ছাত্রী স্কুলে না আসলে তাদের পিতা-মাতার কাছে মোবাইলে মেসেজ চলে যাবে।

গাজীপুরে কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শনিবার দুপুরে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, দশম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী যাদে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে না পারে তার জন্যে উদ্যোগ নিতে হবে। লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদেরকে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ