শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা গড়তে হাতপাখায় ভোট দিন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটিকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সিটি হিসেবে গড়ে তুলতে হলে মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

আজ রোববার কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীর গণসংযোগে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রার্থী ছাড়াও দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নূর হোসাইন, মাওলানা এনামুল হক মজুমদার, রবিউল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট আলোচক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা সিটি গড়ার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সমাজে সৎব্যক্তি না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ প্রায় সকল পেশাজীবী শ্রেণি স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

এমতাবস্থায় সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আর এ জন্য কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। একইসাথে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ