শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সংসদ সদস্য বাহার এলাকা না ছাড়লে ইসির কিছু করার নেই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিঠি দেওয়া সত্ত্বেও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকা না ছাড়লে নির্বাচন কমিশনের আর তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সিইসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক নির্বাচন কমিশনার ও ইসির সাবেক সচিব-অতিরিক্ত সচিবদের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আগারগাঁওয়ে।

সিইসি বলেন, আমাদের আচরণবিধিতে বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এলাকায় থাকবেন না, থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা প্রচার চালাবেন না। কুমিল্লার সংসদ সদস্য তেমনটা করছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কিন্তু আমাদের এখান থেকে তাকে চিঠি দিয়ে বলেছি, এলাকা ত্যাগ করার জন্য। তিনি ত্যাগ করেননি। শুনেছি, তিনি আদালতে মামলা করেছেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের আচরণ বিধিমালাতে এটা আছে, যদি সরে থাকেন তাহলে নির্বাচনটা ভালো হয়। সেই চিঠি আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই ইনাফ (যথেষ্ট) একজন সংসদ সদস্যের জন্য, সেটা সম্মান করা। যদি তিনি সম্মান না করেন, তাহলে সেখানে আমাদের তেমন কিছু করার নেই।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ৮ জুন এলাকা ছাড়ার নির্দেশ দেয় কমিশন। কিন্তু এখনও এলাকাতেই অবস্থান করছেন এ সংসদ সদস্য। উল্টো ইসির নির্দেশনা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইসির প্রতি রুল জারি করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ