সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিভিন্ন সম্রাটকে পাঠানো রাসূলের সা. এর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম, আল-আরাবিয়া অবলম্বনে।।: ইসলামের দাওয়াত দিয়ে তৎকালীন পারস্যসহ বিভিন্ন দেশের বাদশাহর কাছে চিঠি লিখেছিলেন শেষ নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

ইতিহাস থেকে জানা যায়, মহানবি হযরত মুহাম্মাদ সা. আরব উপদ্বীপের বাইরে রাজা ও বাদশাহদের ইসলামে দাওয়াত দেওয়ার জন্য একাধিক চিঠি পাঠিয়েছিলেন।

হিজরি ষষ্ঠ বছরে মিশরীয় শাসক আল-মুকাওকিসের কাছে প্রেরিত একটি চিঠিতে নবী সা. তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বলেছিলেন যে, তিনি যদি মুসলমান হন তবে আল্লাহ তার পুরস্কার দ্বিগুণ করে দেবেন। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত উদ্ধৃত করেছিলেন।

আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনাসহ। কাজেই আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর। নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। তাঁর ইবাদাত কর, এটাই হলো সরল সঠিক পথ।

নবী কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইথিওপিয়ার সম্রাট আশামা ইবনে আবজার, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস, পারস্যের রাজা মুসির ইবনে সাওয়া, ইয়েমেনের রাজপুত্র হিমায়ারি হরিথ, এবং হরিথ গাসানিকে চিঠি পাঠিয়েছিলেন। শামের রাজ্যপাল এর নিকটও চিঠি পাঠিয়েছিলেন।

বাদশাহ ও রাজকুমারদের ইসলাম অনুসরণের আমন্ত্রণ জানিয়ে নবীর চিঠিগুলি এই বিবৃতি দিয়ে শেষ করা হয়েছিল, যদি মুখ ফিরিয়ে নেওয়া হয় তবে আপনি আপনার অনুসারীদের পাপ বহন করবেন।

খসরু পারভেজ বা কিসরা আবরুভেজ ছিলেন স্যাসানীয় সাম্রাজ্যের শেষ মহারাজা যিনি ৫৭৯ সাল থেকে ৬২৮ সাল পর্যন্ত রাজত্ব করেন। নবী কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কাছে চিঠি পাঠালে সে নবীর চিঠিটি ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই না, সে ইয়েমেন নিযুক্ত শাসক বাযানকে হিজায থেকে মুহাম্মাদকে সা. বন্দী করে আনার জন্য দুজন লোক পাঠানোর নির্দেশ দেয়।

ইত্যবসরে, দূত আব্দুল্লাহ ফিরে এসে নবী মুহাম্মাদকে সব ঘটনা খুলে বললে নবী মুহাম্মাদ খসরু পারভেজের ধ্বংসের ভবিষ্যদ্বাণী প্রদান করেন। পরবর্তীতে, নিজ পুত্র দ্বিতীয় কাভাধ কর্তৃক খসরু পারভেজ মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়।রাসুলের সা. এ চিঠিগুলো এখনো সংরক্ষিত আছে। এরমধ্যে কয়েকটি চিঠি ইস্তাম্বুল জাদুঘরে রাখা হয়েছে। সৌদি আরবের মদিনা জাদুঘরেও কয়েকটি চিঠির মূল অনুলিপি রাখা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ