শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর-অন্ত:সার শূণ্য, এ বাজেটে জনগণের কোন কল্যাণ হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ জাতীয় সংসদে উত্থাপিত ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর- অন্ত:সার শূণ্য অখ্যায়িত করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের কোন কল্যাণ হবে না।

প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সূদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষকরে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৬৫ কোটি টাকা সরকার ঋণ হিসেবে নিয়ে নিলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাঁধাগ্রস্থ হবে।

বিদেশ থেকে ঋণ নেয়া হবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। ঋণ নির্ভর বাজেটের কারণে জনগণের উপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বড় হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার সাম্প্রতিক দূরাবস্থার মতো হবে কিনা সে আশঙ্কা বাড়ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। প্রস্তাবিত এ বাজেট দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কোন ভূমিকা রাখবে না, বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে। বিশাল বাজেটের কারণে জনগণের উপর করের বোঝাও বাড়বে।

বিবৃতিতে নেতৃদ্বয় ঘুষ-দুর্নীতি, বিদেশে টাকা পাচার বন্ধ ও সব ধরণের বর্ধিত কর প্রত্যাহারের দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ