সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

৫জি’র চেয়েও লক্ষ গুণ দ্রুত গতির ইন্টারনেট! প্রযুক্তিতে চমক জাপানি বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের এক দল বিজ্ঞানীর দাবি, তাঁরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যা সেকেন্ডে ১,০০,০০,০০০ গিগাবাইটেরও বেশি গতিতে ডেটা পরিবহন করতে সক্ষম।

কিন্তু এই পেটাবিট বিষয়টি ঠিক কী? বিশেষজ্ঞরা বলছেন পেটাবিট বা পিবি হল ‘ডেটা’ পরিমাপের একটি বড় একক। ১ পেটাবিট ১০,০০০,০০০ জিবি বা গিগাবাইটের সমতুল। ১.০২ পিবির গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫১.৪৯৯ কিলোমিটার। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১২৭,৫০০ জিবি ডেটা পাঠানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।

কিন্তু এই পেটাবিট বিষয়টি ঠিক কী? বিশেষজ্ঞরা বলছেন পেটাবিট বা পিবি হল ‘ডেটা’ পরিমাপের একটি বড় একক। ১ পেটাবিট ১০,০০০,০০০ জিবি বা গিগাবাইটের সমতুল। ১.০২ পিবির গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫১.৪৯৯ কিলোমিটার। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১২৭,৫০০ জিবি ডেটা পাঠানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।

কবে থেকে মিলতে পারে এই পরিষেবা। জাপানি বিজ্ঞানীদের দাবি, বর্তমানে যে ‘অপটিক ফাইবার’ তার ব্যবহার করা হয়, সেই তারের মাধ্যমেই এই গতিবেগ পাওয়া সম্ভব। তাই সব কিছু ঠিকঠাক থাকলে খুব অল্প দিনের মধ্যেই এই পরিষেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। সব মিলিয়ে জাপানি বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয়, তবে আমূল বদলে যেতে পারে ইন্টারনেট পরিষেবার চেহারা। অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। সূত্র: আনন্দ বাজার পত্রিকা অনলাইন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ