সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নবীজি সা.কে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য : কুয়েতের সুপারশপে নিষিদ্ধ ভারতীয় পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক মুখপাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সবধরনের ভারতীয় পণ্য সরিয়ে নিয়েছে কুয়েতের একটি সুপারমার্কেট। একই ইস্যুতে একের পর এক মুসলিম দেশের তোপের মুখে পড়তে হচ্ছে ভারতকে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৬ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, ভারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বিদ্বেষীপূর্ন মন্তব্যের প্রতিবাদে সবধরনের ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে কুয়েতের আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সুপারমার্কেট।

কুয়েত সিটি উপকণ্ঠে অবস্থিত সুপারমার্কেটটিতে ভারতীয় চালের বস্তা এবং মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিকের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তার ওপর আরবিতে লেখা: আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি।

আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটির প্রধান নির্বাহী নাসের আল-মুতাইরি বলেন, কুয়েতের মুসলিম জনগণ হিসেবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা মেনে নেবো না।

সম্প্রতি বিজেপির মুখপাত্র নুপুর শর্মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ বাড়ছে।

কুয়েত, কাতার, ইরান গত রোববারই ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে এর প্রতিবাদ জানিয়েছেন। সোমবার এ তালিকায় যোগ হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতার বলেছে, তারা আশা করছে, ভারত এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবে।

৫৭টি মুসলিম দেশের জোট অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এবং পাকিস্তানও ভারতের সমালোচনা করেছে। তবে দিল্লি উল্টো পাকিস্তান এবং ওআইসি- উভয়ের সমালোচনা করে বলেছে, এ বিষয়ে তাদের মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং সংকীর্ণ মনের পরিচায়ক।

সূত্র : এএফপি, বিবিসি বাংলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ