সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে তিনি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত মাসেই ইডি জানিয়েছিল, জৈন পরিবার ও কোম্পানির প্রায় ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই আর্থিক তছরুপের মামলায়। ২০১৮ সালে আম আদমি পার্টির নেতৃত্বকেও এই ঘটনায় জেরা করেছিল ইডি।

গত জানুয়ারিতে দিল্লির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, গোয়েন্দা রিপোর্ট বলছে পাঞ্জাব ভোটের আগেই জৈনকে গ্রেপ্তার করবে ইডি। এবার তিনি সত্যিই গ্রেপ্তার হয়েছেন। তবে সেটা পাঞ্জাব দখলের পরে।

কেজরিওয়াল আরও জানিয়েছিলেন, এর আগেও ইডি একাধিকবার তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি। ফের যদি তারা আসতে চায়, তবে তাদের স্বাগত।

এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ শিসোদিয়া জানিয়েছেন, হিমাচল প্রদেশে ভোটের কাজে সক্রিয় অংশ নিচ্ছিলেন সত্যেন্দ্র জৈন। সেকারণেই তাকে ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ বছর ধরে তার বিরুদ্ধে ভুয়া মামলা চালানো হচ্ছিল।

তিনি জানান, বার বার ইডি তাকে ডেকেছিল। কিছু না পেয়ে এক সময় ডাকাডাকিও থামিয়ে দেয়। যাতে তিনি হিমাচল প্রদেশে প্রচারে যেতে না পারেন, সেকারণেই এবার তাকে গ্রেপ্তার করা হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ