রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে : নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে’ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পরেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনার বাবা ৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে, আপনি (শেখ হাসিনা) সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে। আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা পাগল হয়ে গেছে। তারা কিন্তু প্লেনের ডবল টিকিট করে রেখেছে। পরিস্থিতি খারাপ হলেই তারা উড়াল দেবে।

নুরুল হক নূর বলেন, সরকারের দোসররা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে। তারা না হয় বিমানে উড়াল দিয়ে রেহাই পেতে পারে, কিন্তু আপনারা যারা তৃণমূলে রাজনীতি করছেন, আপনাদের তো দেশে থাকতে হবে। মানুষ রাস্তায় নামলে কিন্তু আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ