মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

টাইমের ২০২২ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় দুই মুসলিম নারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাইমের ২০২২ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন দুই মুসলিম নারী। তারা হলেন- তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং আফগানিস্তানের সাংবাদিক হুদা খামোশ। গত সোমবার এ তালিকা প্রকাশ করা হয়। খবর সিয়াসাত ডেইলি।

৬২ বছর বয়সী সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার রাজনীতিবিদ। বর্তমানে তিনি দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করে এরই মধ্যে দেশটিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।

এই সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংলাপের দ্বার উন্মুক্ত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা পুনর্গঠনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নারীদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, ২৬ বছর বয়সী হুদা খামোশ আফগানিস্তানের একজন সুপরিচিত নারী অধিকার কর্মী ও সাংবাদিক। তিনি নারীদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে বেশ কিছু কর্মসূচি চালু করেছেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার জন্য যে ছয় নারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, খামোশ তাদের অন্যতম। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর পশ্চিমা একটি রাষ্ট্র এই দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করেছিল।

রাজনীতি থেকে ব্যবসা- বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকা তৈরি করেছে মার্কিন ম্যাগাজিন টাইম। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি স্থান পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি ইউক্রেন হামলার পর সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামও রয়েছে এই তালিকায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ