শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশিষ্ট বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে এ বৈঠকের আয়োজন করে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিভিন্ন মত রয়েছে। এ জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই মেশিনের কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই কাজী হাবিবুল আউয়াল কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে।

সংশ্লিষ্টরা জানায়, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্পসংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইংয়ের সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞসহ প্রায় ৩০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন।

ইসি জানায়, ইসির আইটিসহ বিশেষজ্ঞরা দেখে এ বিষয়ে মতামত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ