মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হজ যাত্রা: বিমানবন্দরে লাগবে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা সনদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর হজযাত্রীদের বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। এ জন্য টিকা সনদ সঙ্গে রাখতে হবে। তাই হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২৩ মে থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের সময় অনুসরণীয় বিষয়সমূহ হলো― (ক) সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি যেকোনো হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্স রে, ইসিজি, ব্লাড গ্রুপ, ইউরিন-আরএমই, ব্লাড সুগার রিপোর্ট উল্লেখিত টিকাকেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে। এ সকল পরীক্ষা বিগত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। কেবল পূর্বের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। (খ) বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের স্ব স্ব এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রফাইল ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। (গ) সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) হতে ই-হেলথ প্রফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। (ঘ) বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিসমূহ স্ব স্ব ইউজার আইডির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ প্রিন্ট করে হজযাত্রীকে সরবরাহ করবে। (ঙ) সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীগণ সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র অথবা নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) হতে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সনদের প্রিন্ট সংগ্রহ করবেন। (চ) কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে আগামী ২৫ মে থেকে আশকোনাস্থ হজ ক্যাম্পে স্থাপিত মেডিক্যাল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করবেন। সূত্র: বাসস এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ