শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ফিলিস্তিন প্রতিনিধিদল।

সোমবার (২৩ মে) সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে ফিলিস্তিন প্রতিনিধিদলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন দেশটির মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ।

এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা কর্নেল র‌্যাডোসলো গ্র্যাবাস্কি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই আলোচনার মাধ্যমে ফিলিস্তিন ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ