মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

১৫ বছর পর ইসরায়েল সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আগামী বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন।

গত ১৫ বছরের মধ্যে দেশটিতে এটাই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর। খবর ডেইলি সাবাহর।

তুরস্ক আগেই ঘোষণা করেছে, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়েইর ল্যাপিডের সাক্ষাৎ করতে আগামী ২৫ মে ইসরাইল সফর করবেন।

ইসরাইল সফরের একদিন আগে তিনি ফিলিস্তিন সফর করবেন। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত মার্চে ইসরাইলের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

এ ব্যাপারে তিনি আলোচনা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ফিলিস্তিনের গাজায় পাঠানো জরুরি ত্রাণবাহী তুর্কি জাহাজে ইসরাইলের মিসাইল হামলায় ১০ স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ইসরাইলের।

২০১৮ সালে দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি আবার দুই দেশ নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ