শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’ জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসক।

একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন পরপর জ্বর আসে একাধিক কারণে। তিনি লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ।

মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ রাখছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ