মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরা*য়েলে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার দেশটির একটি হাসপাতালের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি ও আরব নিউজ এ খবর জানিয়েছে।

তেল আবিবের ইচিলভ হাসপাতালে এক মুখপাত্র এএফপিকে জানান, সম্প্রতি পশ্চিম ইউরোপ থেকে ফেরা ৩০ বছর বয়সি এক ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। পরীক্ষায় পজিটিভ এসেছে।

শুক্রবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ওই ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তার উপসর্গ মৃদু এবং তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রাণিবাহিত এ রোগে আক্রান্ত হলে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তবে, এতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল। এত দিন পর্যন্ত রোগটির বিস্তার ছিল মধ্য ও পশ্চিম আফ্রিকায়।

গত কয়েক সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে রোগটি বিভিন্ন দেশে হয়তো ছড়িয়ে পড়ছে। এ রোগের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, চিকেনপক্সের মতো হাতে ও মুখে র‍্যাশ, ঠান্ডা ও ক্লান্তি।

আক্রান্ত ব্যক্তির ক্ষতের সংস্পর্শ বা ড্রপলেট, বিছানার সামগ্রী, তোয়ালে ব্যবহারে ভাইরাসটি সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাঙ্কিপক্সে আক্রান্তেরা সাধারণত দুই থেকে চার সপ্তাহে সুস্থ হয়ে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ