শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্থির সোনার বাজার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে থাকায় বাংলাদেশেও শ‌নিবার (২১ মে) সোনার রেকর্ড মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ রোববার (২২ মে) থেকে কার্যকর হয়েছে।

শ‌নিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম ভরিতে এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর কথা জানানো হয়। ফলে দেশে প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা দাঁড়িয়েছে। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ