শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

মধ্যরাতে রাজধানীতে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তি ও হত্যার হুমকি দিয়েছেন দাবি করে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।

শনিবার (২১ মে) রাতে রাজধানীর মহাখালী এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসাইন, জিএস কামাল, ফারুক হোসেন, মোক্তাদিরুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেনসহ কয়েকজন অংশ নেন।

মশাল মিছিল শেষে রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে, তাই প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ