শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আগামীতে ভোট হবে দিনে, রাতে নয়: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে ব্যবহার করা ইভিএম মেশিনের কোনো ভুল-ত্রুটি কেউ ধরতে পারলে তার জন্য প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান।

আজ শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, অনেকে বলেন 'এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়'। এ ধরনের ভ্রান্ত ধারনা মানুষের মধ্য হতে দূর করতে হবে।

আমাদের ইভিএম মেশিনের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব। তাদের হাতে ছেড় দেব, দেখান কোথায় ভুল আছে? আর কোনো মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি সকলে জনগণের অধিকারা জনগণকে প্রয়োগ করতে দেব। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি তা হলে বসে থাকব না, চলে যাব।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আমরা আগামীতে দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসব। এখানে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন। আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে কিভাবে ভোট প্রয়োগ করতে হয়।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতা মূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এ জন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দিবেন তারা খুব সর্ততার সাথে মানুষের নাম ঠিকানা লিখবেন। যাতে কোনো ভুল তথ্য না আসে। আগামী ১৫ জুন মাদারীপুরের কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ। কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না। নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে সে জন্য আমরা কঠোর নজরদারি রাখব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা। সভাটি সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ