শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক অভিজিত বিশ্বাস (২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাসের (২৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির তিন বছর বয়সী একমাত্র কন্যা অর্ণা ঝলসে গেছে।

বুধবার (১৮ মে) দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস রান্না ঘরে খাবার খেতে যান। এসময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। এরপর তারা বেড়ায় স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে প্রতিবেশীরা ঘরের মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই দম্পতিকে মৃত ঘোষণা করেন। তবে শিশু অর্ণা এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ