মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমানে যাত্রীদের পবিত্র জমজমের পানি বহন নিষিদ্ধ করেছে সৌদি আরব। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশ না মানলে জরিমানা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ, এআরওয়াই নিউজ। বলা হয়েছে, সৌদি জেনারেল সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যাত্রীরা তাদের লাগেজে জমজমের পানি বহন করতে পারবেন না তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২০ মিটার দূরে মসজিদুল হারামের ভিতর অবস্থিত পবিত্র জমজম কূপ। মুসলিমদের কাছে এই কূপ এবং এর পানি অতি পবিত্র। ইসলামের ইতিহাসের সঙ্গে এই কূপ ও এর পানির অকাট্য সম্পর্ক আছে। এর পানিকে মুসলিমরা অতি পবিত্র বলে বিশ্বাস করে পান করেন

পবিত্র হজের সময় এবং অন্যান্য সময় হজ বা ওমরাহ করতে যাওয়া মুসলিমরা সঙ্গে করে নিয়ে আসেন এই পানি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ