মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আফগানিস্তানে এবার মানবাধিকার কমিশন বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির সাবেক মার্কিন-সমর্থিত সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে তালেবান সরকার। সোমবার (১৬ মে) তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মানবাধিকার কমিশন ছাড়া যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা তা বিলুপ্ত করেছে। গত বছরের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। দেশটির ক্ষমতা দখলের পর গত শনিবার তালেবান প্রথম বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করে। এই বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। ঘাটতির পরিমাণ ৪৪ বিলিয়ন আফগানিস।

এ প্রসঙ্গে তালেবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি রয়টার্সকে বলেন, এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিভাগগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান । ওই সময় আফগানিস্তানে কট্টর শাসনব্যবস্থা জারি করা হয়। প্রায় ২০ বছর ধরে যুদ্ধের পর গত বছরের আগস্টে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন বাহিনী। বিদেশি বাহিনী দেশ ছাড়ার পরই দেশটির ক্ষমতা দখল করে তালেবান।

ক্ষমতা দখলের পর তালেবান বিশ্বকে আশ্বস্ত করেছিল যে এবার তারা নমনীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবে। কিন্তু নারী, মানবাধিকারসহ নানা ইস্যুতে তালেবানকে কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। সম্প্রতি নারীদের বাইরে যেতে পুরো শরীর বোরকায় ঢাকা বাধ্যতামূলক করে আদেশ জারি করে তালেবান সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ