শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৫ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার। একইসঙ্গে তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে অগ্রগতির দিকে এগিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

অভিনন্দন বার্তায় তিনি আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

গত শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দীর্ঘদিনের ডি ফ্যাক্টো এ শাসককে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। দেশটির দীর্ঘদিনের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পরই তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

শেখ খলিফার অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে কার্যত আমিরাতের শাসনকার্য পরিচালনা করছিলেন শেখ মোহাম্মদ। এবার আনুষ্ঠানিকভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ