শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের টিন উড়ে গেছে ঝড়ে। লণ্ডভণ্ড হয়ে গেছে এলাকার অনেক ঘরবাড়ি।

শনিবার মধ্যরাতে উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় নগরবন গ্রামের আমীর আলীর আধা পাকা ঘরের টিনসহ প্রায় শতাধিক কাঁচা বাড়ির ঘরের চাল উড়ে যায়।

এছাড়াও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কাবরালার ডাঙ্গায় ২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গেছে আরো কয়েকটি ঘরের চাল। ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত ঘরগুলো মেরামত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ