শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

আজ যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মে) গণমাধ্যমে এক জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১৪ মে) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জের পঞ্চবটি হতে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস বন্ধ অথবা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ