শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে শিক্ষার্থীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের সদর উপজেলার শাহানগাছা এবং মহিষামুড়া বাজারে দুটি পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

শুক্রবার সকাল ৮ টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শাহানগাছা ও সকাল ১০টার দিকে মহিষামুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম ও ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন।

সদর থানা সূত্রে জানা যায়, সকালে ব্যাটারী চালিত অটোভ্যানযোগে দুই ছাত্র নাঈম ও শাহাদত বাড়ি থেকে বাজারে আসছিলেন। তারা মহিষামুড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর পৌছালে অটোভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে নাঈমের ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় শাহদাত হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপভ্যান কাজীপুরের দিকে যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি সদর উপজের শাহানগাছা ব্রীজের উপর পৌঁছলে একটি যাত্রীবাহী ইজি বাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাঁধে। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মদনের মৃত্যু হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ