শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে গণকমিশন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণকমিশন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে তারা বলেন, ধর্মব্যবসায়ী আলেমদের তালিকা প্রকাশ করার নামে ঘাতক দালাল নির্মূল কমিটি ও তথাকথিত গণকমিশন যে নাটক মঞ্চস্থ করেছে তা হালে পানি না পেলেও উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত এই তামাশার মাধ্যমে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে লিপ্ত।

‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ওয়াজ মাহফিলের কালচার নতুন কিছু নয়,বরং আবহমানকাল থেকে চলে আসছে,তাই ঢালাওভাবে এই অঙ্গনের সবাইকে বিতর্কিত করার অপপ্রয়াস নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।’-বলেন, জমিয়ত নেতৃদ্বয়।

তারা আরো বলেন, হক্বানী আলেমগণ ধর্ম নিয়ে ব্যবসা করেন না বরং ধর্মের দাওয়াত দিয়ে মানুষকে প্রকৃত ঈমানদার বানানোর চেষ্টা করেন।এখানে কারো গাত্রদাহ হলে তা ধর্মবিদ্বেষেরই প্রমাণ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ