শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

বাংলাদেশের পরিস্থিতি হবে শ্রীলঙ্কার মতো: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে ঠাকুরগাঁওয়ের খাগড়াবাড়িতে গত সংসদ নির্বাচনে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মীর পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

এসময় তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রীসহ বর্তমান সরকারের পদত্যাগ করা উচিৎ দ্রব্যমূল্যবৃদ্ধির কারণে। পরে মির্জা ফখরুল বিভিন্ন সময় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত ১০ জন নেতা কর্মীদের পরিবারের সাথে দেখা করেন ও নগদ অর্থ প্রদান করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে শ্রীলঙ্কার মতো বংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশে এতো পরিমাণের ঋণ গ্রহণ করা হয়েছে, যা দেশের জনগণের মাথাপিছু প্রায় ৪৭২ ডলারে গিয়ে ঠেকেছে। অতি শিগগিরই মুদ্রাস্ফীতি বেড়ে সমস্যা এতো প্রকট আকার ধারণ করবে যে, সেখান থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হবে না।’

দেশের চলমান সংকটের দায়ে ও আসন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে বাচতে বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ