শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

‘গণকমিশন আলেমদের উপর দায় চাপিয়ে প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করতে চাইছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জঙ্গি অর্থায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথিত অভিযোগে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশন কর্তৃক দুর্নীতি দমন কমিশনে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা শায়খ সাজিদুর রহমানসহ দেশের ১১৬জন ইসলামী আলোচকের বিরুদ্ধে অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেত্বদ্বয় এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আলেম-উলামা ও ধর্মীয় বক্তারা নয়, ভূঁইফোঁড় সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটিই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। তারা ধর্মীয় বক্তাদের উপর দুর্নীতির দায় চাপিয়ে প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আমরা বিশ্বাস করি, ১১৬জন বরেণ্য আলেম ও ধর্মীয় বক্তাদের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এই ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ওয়াজ-মাহফিলগুলোতে বরেণ্য আলেম ও ইসলামী আলোচকগণ জঙ্গীবাদ, দূর্নীতি ও যাবতীয় পাপকর্ম হতে বিরত থাকা, আদর্শ সমাজ গঠন ও পরকালীন মুক্তি লাভের আলোচনা করেন। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ঘানাদিক নেতারা বাস্তবতা বিবর্জিত ও উস্কানিমূলক কর্মকান্ড করে দেশে চরম অশান্তি সৃষ্টির গভীর চক্রান্তে নিমজ্জিত। তারা বিদেশ থেকে প্রচুর অর্থ এনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কাজে ব্যবহার করছে। আমরা ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণকমিশন নেতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ দু’নেতা বলেন, ইসলাম বিরোধী শক্তি আজ উলামায়ে কেরামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই কঠিন সময়ে দেশের সর্বস্তরের উলামায়ে কেরামকে নিজেদের মধ্যকার ছোটখাট মতপার্থক্য ভুলে চলমান গভীর ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ