মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির অবস্থান নিয়ে নিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির অবস্থান হারিয়েছে অ্যাপল। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদক কোম্পানি আরামকো দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে আইফোন নির্মাতার কাছ থেকে।

বুধবার অ্যাপলের শেয়ারমূল্য কমে দাঁড়িয়েছে দুই দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে আরামকোরবাজার মূল্য এখন ২ দশমিক ৪২ ট্রিলিয়ন ডলার।

২০২০ সালের পর এই প্রথম আরামকো শীর্ষস্থানে পৌঁছালো। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ বছর পূঁজিবাজারে জ্বালানি উৎপাদকদের মূল্য বেড়েছে।‎ অপরদিকে, প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় অ্যাপলের শেয়ারমূল্য বছরের শুরুর অবস্থান থেকে শতকরা প্রায় ২০ ভাগ নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রে চার দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফিতি চলছে। এরই মধ্যে, নিউ ইয়র্কের পূঁজিবাজার ন্যাসডাকে বুধবার সূচকে পতন ঘটেছে তিন দশমিক দুই শতাংশ। এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় আরামকো কোম্পানির শেয়ারমূল্যও বেড়েছে। এদিকে প্রযুক্তি পণ্যের বিক্রি কমে যাওয়ায় এ বছর অ্যাপলের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ