শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

চোখে অপারেশন হলে অজু করবে কিভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের এক আত্মীয়ের দুই চোখে অপারেশন হয়েছে। বেশ বড় ধরনের অপারেশন। সাত দিনের আগে ব্যান্ডেজ খোলা হবে না এবং খোলার পর এক মাস পর্যন্ত ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করেছে। এমন অবস্থায় তার অযুর বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর যতদিন ব্যান্ডেজ লাগানো থাকে, কিংবা চোখের অংশ ভেজাতে চিকিৎসক নিষেধ করে থাকেন ততদিন স্বাভাবিক নিয়মে অযু করে শুধু ব্যান্ডেজের ওপরে বা চোখের অংশে মাসাহ করবে (ভেজা হাতের পরশ বুলাবে)।

আর চেহারার বাকি অংশ ধোয়া সম্ভব হলে ধোবে। তবে যদি চেহারার বাকি অংশ ধুতে গেলে চোখের ক্ষতি হওয়ার আশংকা থাকে এবং অভিজ্ঞ ডাক্তার তা ধুতে নিষেধ করেন তাহলে পূর্ণ চেহারাই মাসাহ করবে। আর চোখের অংশ মাসাহ করা যদি ক্ষতিকর হয় তাহলে ঐ অংশ মাসাহ না করলেও চলবে। এক্ষেত্রে অযুর অন্যান্য অঙ্গ যেহেতু ধুতে সক্ষম তাই চেহারা ছাড়া অযুর বাকি কাজ যথানিয়মে করবে এবং শুধু চেহারা মাসাহ করবে।

প্রকাশ থাকে যে, চোখ বা চেহারা ধোয়া যাবে না- শুধু এ কারণে তায়াম্মুম করা জায়েয হবে না।

-আসসুনানুল কুবরা, বাইহাকী ১/২২৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৯; ফাতাওয়া খানিয়া ১/৫৮; আলবাহরুর রায়েক ১/১৬৩; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৬; আদ্দুররুল মুখতার ১/২৮১, ১০২। আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ