শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৯ মে) বেলা ১২টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ