মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভয়াবহ দুর্ভিক্ষের মুখে বিশ্ব, জার্মানির সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এতে খাবারের দাম এরই মধ্যে আকাশচুম্বী হয়েছে।

এমন পরিস্থিতিতে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী সভেনজা শুলজে সতর্ক করে জানিয়েছেন, আসন্ন দুর্ভিক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ হচ্ছে।

করোনা মহামারি ও ইউক্রেনে রাশিয়ার হামলা এর অন্যতম কারণ বলেও জানিয়েছেন তিনি। এর আগে সভেনজা শুলজে বলেন, পরিস্থিতি অত্যন্ত নাটকীয়। কারণ এরই মধ্যে জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, ৩০ কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। তাছাড়া তাদের এই সংখ্যা কেবল বাড়ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খাবারে দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খারাপ সংবাদ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয় ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন বিশ্ব। এতে লাখ লাখ মানুষ মারা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিশ্ব খাদ্য সংস্থা ৬ মে বিবৃতিতে জানায়, বিশ্বের প্রায় আরও সাড়ে চার কোটি ক্ষুধার দিকে ঝুঁকছে। কারণ যুদ্ধের পর ইউক্রেনের শস্য সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি করেছে। গত কয়েক বছরের মধ্যে মার্চে গমের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের প্রধান গম উৎপাদনকারী দেশ রাশিয়া ও ইউক্রেন। বিশ্ব রপ্তানির ৩০ শতাংশ আসে দেশ দুইটি থেকে।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তীব্র সম্ভাবনা রয়েছে। মস্কোর বিজয় দিবসের প্যারেডকে সামনে রেখে রাশিয়া এমন পরিকল্পনা করছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। সুত্রঃ আরটি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ