মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বে করোনায় মৃত্যু কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট কমতে শুরু করেছে। রোববার (৮ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার আটজন। একই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন।

এর আগে শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান এক হাজার ৯৪৬ জন। একই সময় নতুন করে সংক্রমিত হন ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৯৪৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৭০৭ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২৪ হাজার ৫২৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ২ হাজার ৫০৮ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ২৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ১৭৯।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ