মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দ্বিতীয় মেয়াদে ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয়বারের মতো ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিলেন এমানুয়েল ম্যাক্রোঁ।

আজ শনিবার এলিসি প্রাসাদ প্রাঙ্গণে সাংবিধানিক কাউন্সিলের প্রধান লরেন্ট ফ্যাবিউয়াস ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ’র নাম ঘোষণা করেন। ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফান্সে মধ্য যুগ থেকে চলে আসা ঐতিহ্যের অংশ হিসেবে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ২১টি কামানের গোলা ছুড়ে অভ্যর্থনা জানানো হয়।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হওয়ার পর বিশেষ ভাষণে ম্যাক্রোঁ শক্তিশালী ফ্রান্স গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ফরাসিরা আমার ওপর দ্বিতীয় মেয়াদের জন্য আস্থা রেখেছেন। আমাকে এটা মান্য করে চলতে হবে। এটা অত্যন্ত ভঙ্গুর আস্থা। আমাদের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ আজ হুমকির মুখে।’

ডানপন্থি বিরোধী নেতা ম্যারিন লি পেন’র বিরুদ্ধে সম্প্রতি দুই দফার প্রেসিডেন্ট নির্বাচনে সাড়ে ৫৮ শতাংশ ভোট পান এমানুয়েল ম্যাক্রোঁ। এরপর আজ শনিবার এলিসি প্রাসাদের অনুষ্ঠানে সাড়ে চারশ’র মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ও নিকোলাস সারকোজিসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সাংবিধানিক কাউন্সিলের সদস্যেরাও ছিলেন।

আনুষ্ঠানিক দায়িত্বপ্রাপ্তি ঘটলেও আদতে আগামী ১৩ মে মধ্যরাতে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করবেন ম্যাক্রোঁ।

দায়িত্ব নেওয়ার পর এমানুয়েল ম্যাক্রোঁর প্রথম কাজই হবে প্রধানমন্ত্রী নিয়োগ। এরপর তাঁর সামনে বড় রাজনৈতিক পরীক্ষা হলো আসন্ন জুনের পার্লামেন্টারি নির্বাচন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ