মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কিউবার হোটেলে বিস্ফো*রণ, নিহ*ত অন্তত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসি জানায়, পুরাতন হাভানার সারাতোগা হোটেলের বাইরে একটি গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়, আর এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংস করে।

এতদিন করোনার কারণে বন্ধ ছিল হোটেলটি। আগামী চার দিনের মধ্যে ঐতিহাসিক হোটেলটি পুনরায় খোলার কথা ছিল।

বিস্ফোরণে হোটেলটির বেশির ভাগ অংশ ধ্বসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে অভিযান চলছে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা কোন ধরনের আক্রমণ ছিল না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ